BRS TIMES
কুয়েতে সেনা মৃত্যুতে পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগ
আন্তর্জাতিকপ্রচ্ছদ

কুয়েতে সেনা মৃত্যুতে পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগ

কুয়েতে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। হামলা থেকে বেঁচে যাওয়া এক মার্কিন সেনা কর্মকর্তা বলেছেন, সেনাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়ে তিনি আগেই ঊর্ধ্বতনদের সতর্ক করেছিলেন, কিন্তু তার উদ্বেগকে গুরুত্ব দেওয়া হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের হাতে আসা অভিযোগপত্রের অনুলিপি অনুযায়ী, গত সপ্তাহে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন সেনাবাহিনীর মেজর স্টিফেন রামসবটম। বিষয়টি প্রথম প্রকাশ করে সিবিএস নিউজ।

এ বছরের ১ মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে একটি অস্থায়ী সামরিক পরিচালনাকেন্দ্রে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর তারাই ছিলেন নিহত প্রথম মার্কিন সেনাসদস্য। হামলায় আহত হন আরও কয়েক ডজন সেনা, যাদের মধ্যে রামসবটমও ছিলেন।

পেন্টাগনের বিরুদ্ধে অভিযোগে যা বললেন রামসবটম

রোববার সিবিএসের ৬০ মিনিটস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রামসবটম বলেন, ১ মার্চের হামলাটি ছিল সেনাবাহিনী, সামরিক নেতৃত্ব এবং তার নিজের জন্যও একটি কৌশলগত ব্যর্থতা। তার ভাষায়, আমরা যথাযথভাবে পরিকল্পনা করতে পারিনি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন।

রামসবটমের অভিযোগ, আকাশপথের হামলা থেকে সেনাদের সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি তিনি একাধিক বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন। কিন্তু তাকে বলা হয়েছিল, সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। পরে সেখানে ড্রোন প্রতিরোধব্যবস্থা পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও সেটি কখনো পৌঁছায়নি।

অভিযোগপত্রে বলা হয়েছে, হামলার সময় স্থাপনাটিতে কোনো চিকিৎসক বা স্থায়ী চিকিৎসাকেন্দ্র ছিল না, ছিল মাত্র একটি অ্যাম্বুলেন্স। স্থাপনাটি ঘিরে কংক্রিটের প্রতিবন্ধকতা থাকলেও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষার ব্যবস্থা ছিল না। এমনকি হামলার আগে সেনাদের সতর্ক করতে কোনো সাইরেনও বাজেনি।

এদিকে হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, স্থাপনাটি সুরক্ষিত ছিল। তবে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে সেখানে আঘাত হেনেছে বলে স্বীকার করেন তিনি। ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে হেগসেথকে গোপনীয় ব্রিফিংয়ে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। একই সঙ্গে শুয়াইবা বন্দরের স্থাপনাটির নিরাপত্তা নিয়ে করা সব মূল্যায়ন প্রতিবেদন চেয়েছেন তিনি।

আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তৃত তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। ফলে সেনাদের নিরাপত্তা নিয়ে এই অভিযোগ ওয়াশিংটনে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিসিসিপিতে দুই জাহাজের ভয়ংকর সংঘর্ষ

মিসিসিপিতে দুই জাহাজের ভয়ংকর সংঘর্ষ

Related posts

সংসদ নির্বাচন : আজ থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ

News Desk

চীনে স্কুলের খাবার খেয়ে হাসপাতালে ২৩৩ শিশু

brs@admin

ঢাবি এম.ফিল. প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল

brs@admin

দেশের রোগীকে আর বিদেশমুখী হতে হবে না ‐ মন্ত্রী জাহিদ

rahman himel

মাঠের অবৈধ ইজারা বাতিলে সিটি করপোরেশনকে পবা’র আহ্বান

brs@admin

মালয়েশিয়ায় ১৪২ বাংলাদেশিসহ ১৪৩৫ অভিবাসী আটক

brs@admin