31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
খেলাধূলাজাতীয়প্রচ্ছদ

মাঠের অবৈধ ইজারা বাতিলে সিটি করপোরেশনকে পবা’র আহ্বান

বিআরএসটাইমস: ঢাকা উত্তর সিটি করপোরেশনের শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক, চেয়ারম্যান বাড়ী মাঠ, কামাল আতাতুর্ক পাক ও বনানী সি ব্লাক পাক মাঠের ইজারা অবিলম্বে বাতিল করার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

রোববার (১৮ মে) পবা’র সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন সুমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, বিগত সময়ে অপারেটর নিয়োগের নামে চারটি মাঠ বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠানের কাছে তুলে দেয় সিটি করপোরেশন। পার্কগুলো ইয়ুথ ক্লাব, শহীদ যায়ান চৌধুরী ব্যবস্থা পরিষদকে, গ্লোবাল ক্যাপাটিসি বিল্ডিং এবং কনসালটেন্সি লিমিটেড ও এস বি মার্বেল করপোরেশনকে দিয়ে দেয়। এতে ক্লাব ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে, মাঠে ভাড়া দিয়ে ব্যবসা শুরু করে। এতে সিটি করপোরেশন এবং ক্লাবসমূহ মাঠ পার্ক আইন লঙ্ঘন এবং আদালতের নির্দেশনা অমান্য করেছে।

তাই উত্তর সিটি করপোরেশনকে অপারেটর নিয়োগের নামে মাঠ দখলের সব চুক্তি বাতিলে আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন জানিয়েছে। একই সঙ্গে মাঠ থেকে ক্লাবের সব অবৈধ স্থাপনা অপসারণ এবং ভাঙা, মাঠটি মাস্টার প্ল্যান অনুসারে সংস্কার, মাঠে সিটি করপোরেশনের নিরাপত্তা প্রহরী নিয়োগ, শিশুদের অবাধ প্রবেশ নিশ্চিত, মাঠসমূহ দখল করে সরকারি সম্পত্তি ক্ষতি এবং ভোগকারী প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ আদায়ের আহ্বান জানানো হয়। পাশাপাশি রাজউক এবং গণপূর্ত মন্ত্রণালয়কে মাঠ, পার্ক জলাধার আইন সংশোধনের দাবিও জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

বিআরএসটি/এসএস

Related posts

এটি খুবই পরিষ্কার, নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় : মির্জা ফখরুল

News Desk

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk

ফ্যাসিবাদের ৪৪ জন আমলার তালিকা তৈরি

brs@admin

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

brs@admin

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের প্রস্ততি চলছে ইরানে

News Desk

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

News Desk
Translate »