BRS TIMES
সোনার দাম আজও অপরিবর্তিত ‐ জেনে নিন সব ক্যারেটের দর
অর্থনীতিপ্রচ্ছদ

সোনার দাম আজও অপরিবর্তিত ‐ জেনে নিন সব ক্যারেটের দর

দেশের বাজারে আজ সোমবারও অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে সোনা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর পর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।

গত শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে টানা পঞ্চমবারের মতো দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এই দর ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে, আজও সেই দামেই বিক্রি হচ্ছে সোনা।

ক্যারেট অনুযায়ী সোনার দাম কত

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

তবে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকা দরে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ২১৬ টাকায়।

এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) টানা চতুর্থ দফায় সোনার দাম কমিয়েছিল বাজুস। ওইদিন ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

Related posts

২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন

News Desk

চাকসু নির্বাচন: শিবিরের প্যানেল ঘোষণা

News Desk

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের জয়

News Desk

পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

News Desk

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

News Desk

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আলটিমেটাম

News Desk