26.2 C
Bangladesh
Wednesday, September 2, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনামসারাদেশ

চাকসু নির্বাচন: শিবিরের প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে কেন্দ্রীয় ছাত্রশিবিরের কার্যকরী সদস্য ইব্রাহিম হোসেন রনি, জিএস ইতিহাস বিভাগের ২০১৯-২০ সেশনের সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ সেশনের সাজ্জাদ হোসাইন মুন্না প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় বিকেল ৩টায় কেন্দ্রীয় ছাত্রশিবিরের মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম এই প্যানেল ঘোষণা করেন।

প্যানেলের অন্যরা হলেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক সম্পাদক শাহপরান মারুফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা হারেসুল ইসলাম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ- দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান।

ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

নির্বাহী সদস্য পদে পাঁচজন হলেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান, আদনান শরিফ।
বিআরএসটি/এসএস

Related posts

বাধা এড়িয়ে এগোচ্ছে ফ্লোটিলার ‘দ্য ম্যারিনেট’ জাহাজ

News Desk

রাজধানীর গুলিস্তানে গাড়ির ধাক্কায় যুবক নিহত

News Desk

‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী – ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

brs@admin

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি চুক্তি স্বাক্ষর

News Desk

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার

brs@admin

পাকিস্তানে কোরবানির হাট কাঁপাচ্ছে ১২ ফুট উচ্চতার ‘ইমরান খান’! দাম ৮০ লাখ রুপি

brs@admin
Translate »