BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনাম

চাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির।

সংগঠনটি ভিপি পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে মো. শাফায়াত হোসেন ও এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিককে মনোনয়ন দিয়েছে। এছাড়া ক্রিড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম বিপ্লবকে মনোনয়ন দিয়েছে।

২৮টির পদের মধ্যে ২৬টি পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। এর আগে বিচ্ছিন্নভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র জমাদানের শেষ সময়।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ট্রাম্পের প্রচারণা উড়িয়ে সিনেটে প্রথম মুসলিম আল-সাইদ

rahman himel

আ.লীগের দোসরদের সঙ্গে বিএনপির আঁতাত নেই: রিজভী

News Desk

সড়ক অবরোধ করেছে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা

News Desk

শ্রমিক অসন্তোষে গাজীপুর ‐ সাভারে অর্ধশতাধিক কারখানা বন্ধ

rahman himel

একটা গোষ্ঠী বিদেশে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে : মির্জা আব্বাস

brs@admin

মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

brs@admin