26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

একটা গোষ্ঠী বিদেশে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটা গোষ্ঠী ষড়যন্ত্র করে দেশে বিদেশে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। ‘কিছু কালপ্রিটের কারণে দলের বদনাম হতে পারে। খারাপ লোককে দলে নেওয়া যাবে না। প্রয়োজনে কেউ সদস্য হবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।’

রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে। এদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে দাবি করেন মির্জা আব্বাস বলেন, একেক জন একেক দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আনুপাতিক সিস্টেমের নামে একদল লোক জাতিকে ধ্বংস করতে মাঠে নেমেছে।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা একসঙ্গে আসেন। সমাবেশ করে আউল ফাউল কথা বলবেন না। কোনো রকম সংঘর্ষে বিএনপি যেতে চায় না।
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠায় গেজেট প্রকাশ

brs@admin

নির্মাণাধীন ভবন ধসে দুই প্রকৌশলীসহ শ্রমিক নিহত

brs@admin

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

News Desk

ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ

News Desk

সিনেমা-রাজনীতি এক নয়, থালাপতিকে তামিল নাড়ুর মন্ত্রী

News Desk

বরিশাল-৩ আসনে বিএনপিতে দ্বন্দ্ব প্রকাশ্যে

News Desk
Translate »