BRS TIMES
দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন মাইলি সাইরাস
প্রচ্ছদবিনোদন

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন মাইলি সাইরাস

দীর্ঘদিনের প্রেমিক ম্যাক্স মোরান্দোকে বিয়ে করলেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। শনিবার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই জুটি। পাঁচ বছরের প্রেমের সম্পর্ক এবার পরিণতি পেল বিয়েতে।

সুইমিং পুলের পাশে সাদা গোলাপের তোরণের নিচে শপথ বিনিময় করেন মাইলি ও ম্যাক্স। অতিথি ছিলেন প্রায় ১৪০ জন, সবাই এসেছিলেন কালো পোশাকে। লম্বা হাতার সাদা সাটিন গাউনে সেজেছিলেন কনে; শপথের সময় আবেগে চোখের পানিও মুছতে দেখা গেছে তাকে।

মাইলি সাইরাসের বিয়ের আয়োজন

অতিথিদের মধ্যে ছিলেন মাইলির মা টিশ সাইরাস, বোন নোয়া সাইরাস, বাবা বিলি রে সাইরাস ও তার সঙ্গী এলিজাবেথ হার্লি। বিয়ে পড়িয়েছেন রক ব্যান্ড দ্য ফ্লেমিং লিপসের গায়ক ওয়েন কয়েন। শুক্রবার রাতে হয়েছিল রিহার্সাল ডিনার।

ম্যাক্স মোরান্দো রক ব্যান্ড লিলির ড্রামার, বয়স ২৮। ২০২১ সালের ডিসেম্বরে এক বন্ধুর মাধ্যমে পরিচয় থেকে শুরু হয় এই জুটির প্রেম। গত বছর জাপানের কিয়োটো ভ্রমণে মাইলিকে বিয়ের প্রস্তাব দেন ম্যাক্স; ডিসেম্বরে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবির প্রিমিয়ারে হীরার আংটি পরে হাজির হয়ে বাগদানের খবর নিশ্চিত করেন মাইলি।

বিয়েটা হলো মাইলির ৩৪তম জন্মদিনের ঠিক দুদিন আগে। গ্র্যামি জয়ী এই গায়িকার এটি দ্বিতীয় বিয়ে; এর আগে ২০১৮ সালে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন তিনি, ২০২০ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

‘ফ্লাওয়ার্স’ ও ‘রেকিং বল’ খ্যাত মাইলি দীর্ঘদিন ধরেই এই সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চার বছরে তার যে বদল এসেছে, তার বড় অংশজুড়ে আছেন ম্যাক্সের মতো একজন সঙ্গী।

Related posts

ইসরাইলের গাজা আগ্রাসনে ১ লাখ ফিলিস্তিনি নিহত: হারেৎজ

brs@admin

পুলিশের বিশেষ অভিযানে আরও ১৮৬৬ জন গ্রেফতার

News Desk

গাজীপুরে সাংবাদিক হত্যায় গ্রেপ্তার ৭ জন

brs@admin

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির

News Desk

কন্টেইনার ট্রেইলর উল্টে মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

News Desk

পদ্মা রিপন স্মৃতি ক্রিকেট দলের জার্সি উম্মোচন

brs@admin