28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদশিক্ষাসারাদেশ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা দ্রুত বাস্তবায়নের আল্টিমেটাম

আগামী ১৫ আগস্টের মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০২৫ দ্রুত বাস্তবায়ন করার আল্টিমেটাম দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। মঙ্গলবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ আল্টিমেটাম দেয় তারা। 
জাতীয় বাজেটে ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখায় বর্তমান সরকারকে অভিনন্দন জানায় মাদরাসা শিক্ষকরা। 
সভার সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। 
এসময় প্রাথমিক বিদ্যালয়ের মতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি ও আলাদা অধিদপ্তর স্থাপন, পাঠদানের স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহারসহ ৬ দফা দাবি জানান তারা।
তারা বলেন, ১৫ আগষ্টের মধ্যে দাবি পূরণ না হলে ১৭ আগস্ট থেকে কঠোর কর্মসূচি পালন করবে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা।
বিআরএসটি/এসএস

Related posts

আজ ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি

News Desk

৩০০ আসনে প্রার্থী দেবে খেলাফত মজলিস

brs@admin

ধানমন্ডিতে মিছিল শেষে সাংবাদিকদের ওপর জামায়াতের হামলা

brs@admin

যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার

News Desk

এনসিপির ব্যানারে ছবি ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

News Desk

এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?

brs@admin
Translate »