26.2 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদসারাদেশ

আবাসিক হোটেলে সাংবাদিক পরিচয়ে তল্লাশি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসে তল্লাশির ভিডিও ভাইরাল হওয়ার পর হান্নান রহিম তালুকদার নামের সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) রাত ১১টার দিকে নগরের কোতোয়ালি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গেস্টহাউস কর্তৃপক্ষের করা চাঁদাবাজির মামলায় তাঁকে (মঙ্গলবার) আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গত শনিবার হান্নান রহিম তালুকদারের ফেসবুক আইডি থেকে গেস্টহাউসের কক্ষে কক্ষে তল্লাশির ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। এতে দেখা যায়, সাংবাদিক পরিচয় দিয়ে তিনি গেস্টহাউসের বিভিন্ন কক্ষে ঢুকে অতিথিদের পরিচয় জানতে চাইছেন এবং তাঁদের জেরা করছেন। এই ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, সাংবাদিকের এমন অভিযান চালানোর এখতিয়ার আছে কিনা।
পুলিশও জানিয়েছে, সাংবাদিকদের এ ধরনের অভিযান চালানোর কোনো ক্ষমতা নেই এবং তারা আইনগত ব্যবস্থা নেবে। হান্নান রহিম তালুকদার নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’-এর সম্পাদক ও ‘সিএসটিভি২৪’-এর চেয়ারম্যান বলে পরিচয় দিলেও এই প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন আছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও, তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য না হয়েও নিজেকে প্রেসক্লাবের সদস্য বলে দাবি করতেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী বলেছেন, সাংবাদিকদের এ ধরনের কাজ সম্পূর্ণ বেআইনি এবং এটি পেনাল কোডের ৪৪২ ও ৪৪৮ ধারার লঙ্ঘন। তিনি আরও যোগ করেন, সাংবাদিকরা বিচারক বা পুলিশ নন এবং তাঁদের আইন মেনেই কাজ করতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের

News Desk

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে ২২ জনের মৃত্যু

News Desk

সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ

brs@admin

নির্বাচনি হলফনামায় তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা : দুদক চেয়ারম্যান

News Desk

অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

brs@admin

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : মাছউদ

brs@admin
Translate »