26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
বিদায়ী রাষ্ট্রদূত হিসেবে মেরি মাসদুপুই খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রায় ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
অন্যদিকে খালেদা জিয়া ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক

News Desk

ভারতে তৈরি আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

brs@admin

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

brs@admin

মারধরের ভাইরাল ভিডিওটি আব্দুল জব্বার মন্ডলের নয়

brs@admin

জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

brs@admin

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৯, নিখোঁজ ১৬০

News Desk
Translate »