26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

বেসরকারি হাসপাতাল নিয়ে পরীমণির ক্ষোভ

গত ১০ আগস্ট পরীমণির ছেলে পূণ্যের তৃতীয় জন্মদিনের অনুষ্ঠান ছিল। আর ছেলের জীবনের এই বিশেষ দিনে আয়োজনের কোনো কমতি রাখেননি নায়িকা। কিন্তু পরীমণি দেখলেন ব্যক্তিগত সে অনুষ্ঠানের ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে; কেউ ব্যবসায়িক ব্লগ বানিয়ে প্রচার করছেন। আর তাতেই মেজাজ হারান এই নায়িকা।

এরপর পরী তার ফেসবুকে ছেলের শরীর অসুস্থ হওয়ার খবর দেন। থার্মোমিটারের ছবি দিয়ে জ্বরের পরিমাপ উল্লেখ করেন অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে এই নায়িকা লেখেন, ‘ছেলের এমন জ্বর। যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড়তেছি না।’

পরে রোববার (১৭ আগস্ট) বেসরকারি হাসপাতাল নিয়ে একটি পোস্ট দেন পরীমণি। সেখানেও ওঠে আসে তার ক্ষোভ। লেখেন, ‘এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্ম কাহিনি! কত-শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’

শেষে নায়িকা উল্লেখ করেন, ‘বিস্তারিত আসছে।’
বিআরএসটি/এসএস

Related posts

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ, মোদিকে আদানি ইস্যুতে তুলোধুনো করলেন রাহুল

News Desk

৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

brs@admin

মির্জা ফখরুলের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

brs@admin

আজ সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক

News Desk

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

News Desk

দুই-তিন ফসলি জমিতে স্থাপনা নির্মাণ করা যাবে না : কৃষি উপদেষ্টা

News Desk
Translate »