BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ৮০টির মধ্যে ৭০টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এরইমধ্যে ৭০টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। বাকি মিশনগুলো থেকেও রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেয়া হয়েছে। আগে থেকে এই ছবি না রাখার কোনো নির্দেশনা ছিল না। তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার ‘গুঞ্জন’ উড়িয়ে দিয়েছে সূত্রটি।

এ বিষয়ে জানতে চাইলে বিদেশে বাংলাদেশের দু’টি মিশন থেকে জানানো হয়, পরশু (শুক্রবার) সন্ধ্যায় তারা এমন নির্দেশনা পেয়েছেন। আর ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর যখন ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসে তখন বড় মিশনগুলো রাষ্ট্রপতির ছবি আগেই সরিয়ে ফেলেছিল। কয়েকটি মিশন না সরানোর কারণে সম্প্রতি মৌখিক নির্দেশনা দেয়া হয়।
বিআরএসটি/এসএস

Related posts

অভিনয়ে ২৫ বছর পূর্তি, শাকিব খানকে নিয়ে অপু-বুবলীর আবেগঘন পোস্ট

brs@admin

দেশের বাজারে স্বর্ণ-রুপার নতুন দাম, ভরিতে কত চলছে

News Desk

সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

News Desk

৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে রমজান মাসে

brs@admin

সুইডেনকে ৫–১ গোলে উড়িয়ে দিলো নেদারল্যান্ডস

brs@admin

মার্কিন প্রতিনিধি পরিষদের কর্মীদের ফোনে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করা হয়েছে: রিপোর্ট

brs@admin
Translate »