BRS TIMES
অনলাইনে রাবির ভর্তি আবেদন ‐ জেনে নিন ইউনিট ভিত্তিক ফি
জাতীয়প্রচ্ছদসারাদেশ

অনলাইনে রাবির ভর্তি আবেদন ‐ জেনে নিন ইউনিট ভিত্তিক ফি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ রবিবার দুপুর ১২টা থেকে। আবেদন চলবে আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের admission.ru.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

গত ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আসলাম হোসাইনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারিতে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাবির ভর্তি আবেদনের তারিখ ও ইউনিটভিত্তিক ফি

বাণিজ্য শাখার বি ইউনিটের পরীক্ষা হবে শুক্রবার ১২ ফেব্রুয়ারি, বিজ্ঞান শাখার সি ইউনিটের পরীক্ষা শনিবার ১৩ ফেব্রুয়ারি এবং মানবিক শাখার এ ইউনিটের পরীক্ষা হবে শনিবার ২০ ফেব্রুয়ারি। সব পরীক্ষাই দুই শিফটে অনুষ্ঠিত হবে: প্রথম শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা, দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে ৩টা।

ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে, মোট ৮০টি প্রশ্ন থাকবে এবং পাস নম্বর ৪০। রাজশাহীসহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল, মোট আটটি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার সিলেবাস হবে এইচএসসি ২০২৫ ও ২০২৬ সালের বোর্ড সিলেবাস অনুযায়ী। এ ও সি ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা (মূল ফি ১ হাজার ২০০ টাকা ও ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকা)। বি ইউনিটের ফি ১ হাজার ১০০ টাকা (মূল ফি ১ হাজার টাকা ও সার্ভিস চার্জ ১০০ টাকা)।

এদিকে এইচএসসি ২০২৬-এর ফল পুনঃনিরীক্ষণ বা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের সাত দিনের মধ্যে আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Related posts

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিন রিমান্ড

News Desk

আমেরিকার ধসের ঢেউ এশিয়ায় ‐ কোস্পিতে ৯ শতাংশ পতন

rahman himel

সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

News Desk

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া

News Desk

ব্রাজিলিয়ান গোলরক্ষকের বিশ্বরেকর্ড

News Desk

আমরা একই অপরাধ করে যাচ্ছি প্রতিদিন : প্রধান উপদেষ্টা

brs@admin