25.8 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিন রিমান্ড

রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৩০ জুলাই) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক এ প্রধান বিচারপতিকে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, ২৯ জুলাই ফতুল্লা থানায় দায়ের করা একটি মামলায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির তাকে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর আদেশ দেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির রাষ্ট্রদোহিতার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। গ্রেপ্তারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
এ সময় এবিএম খায়রুল হক কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতের শুনানিতে অংশ নেন।
বিআরএসটি/এসএস

Related posts

ভারতে যখন হামলা করব তখন পুরো দুনিয়া দেখবে’: পাকিস্তানের হুঁশিয়ারি

brs@admin

রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

News Desk

তীব্র খরা ও অনাবৃষ্টিতে কৃষকের করণীয়

brs@admin

উপদেষ্টা মাহফুজ আছে সন্দেহে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আ’লীগের হামলা

News Desk

‘গুমের ঘটনায় সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে’ : সেনাসদর

brs@admin

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক

brs@admin
Translate »