BRS TIMES
তেলের দাম বাড়ার চাপে কমল স্বর্ণের দাম
অর্থনীতিআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

তেলের দাম বাড়ার চাপে কমল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির শঙ্কা বেড়েছে, আর সেই চাপেই মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। আগের দিন প্রায় ২ শতাংশ বাড়ার পর এদিন ধাতুটির দর কমে যায়।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে। প্রতি আউন্স দাঁড়ায় ৩ হাজার ৯০৪ দশমিক ৬৯ ডলারে। ডিসেম্বরে সরবরাহের মার্কিন গোল্ড ফিউচার্সও ১ দশমিক ৪ শতাংশ কমে হয়েছে ৩ হাজার ৯১৮ দশমিক ৯০ ডলার।

তেলের দামই বাড়াল চাপ

ইরানের এক কর্মকর্তা যুদ্ধ শেষের চুক্তি এখনো অনেক দূরে বলে মন্তব্য করার পর তেলের দাম বেড়ে যায় ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি। একই সময়ে ইরানের কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র, বাড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ। সরবরাহঝুঁকিতে জ্বালানির দাম উঁচু থাকায় কঠোর মুদ্রানীতির যুক্তি আরও জোরালো হচ্ছে।

উইজডমট্রির পণ্যবাজার কৌশলবিদ নিশতেশ শাহ বলেন, তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ বাড়ে। তাতে সুদের হার বাড়ার প্রত্যাশাও বাড়ে, যা স্বর্ণের জন্য নেতিবাচক। সিএমইর ফেডওয়াচ টুল বলছে, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদ বাড়ানোর সম্ভাবনা এখন ৭৫ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা।

এদিকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল চলতি বছরে স্বর্ণে বিনিয়োগ বৃদ্ধির পূর্বাভাস ৪০০ মেট্রিক টন থেকে কমিয়ে ২০০ মেট্রিক টনে নামিয়েছে, বার ও কয়েনের চাহিদা দুর্বল হওয়ায়। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পূর্বাভাস বাড়িয়েছে সংস্থাটি। অন্য ধাতুর মধ্যে রুপা ০ দশমিক ৪ শতাংশ কমে ৪৮ দশমিক ৯০ ডলারে নেমেছে। প্লাটিনাম ২ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫৯ দশমিক ০৭ ডলারে নেমেছে। প্যালাডিয়াম ২ দশমিক ৭ শতাংশ কমে ৯৪০ দশমিক ৭৫ ডলারে নেমেছে।

Related posts

কানে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘আলী’, পেল স্পেশাল মেনশন

brs@admin

উপদেষ্টারা প্রটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন : রাশেদ

News Desk

বোনের কিডনিতে বাঁচলেন ভাই

News Desk

গাজার উদ্দেশে যাওয়া শহিদুল আলমের প্রশংসায় তারেক রহমান

News Desk

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

News Desk

মঙ্গলবার মন্ত্রিসভার শপথ : আইন উপদেষ্টা

News Desk