BRS TIMES
শপথ নিলেন নবনির্বাচিত সাংসদ ফয়সল আমীন ও এলিজা জামান
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

শপথ নিলেন নবনির্বাচিত সাংসদ ফয়সল আমীন ও এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সাংসদ হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান। ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনের এবং এলিজা জামান সংরক্ষিত নারী আসনের সাংসদ। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দুই নবনির্বাচিত সাংসদকে শপথবাক্য পড়ান।

দুপুর ১২টায় সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

ফখরুলের শূন্য আসনে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান

ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য হয়। এরপর ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপনির্বাচনে জয়ী হন ফখরুলের ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।

এলিজা জামানের আসনটি শূন্য হয়েছিল ফেরদৌসী আহমেদের পদত্যাগে। মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় তাঁর নাম আসে। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে ১ অক্টোবর তিনি সংসদ পদ ছাড়েন। এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এলিজা জামান।

শপথ শেষে দুই সাংসদ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মণিসহ অন্য হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

Related posts

নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি

brs@admin

লিভারপুলেই থাকছেন সালাহ

brs@admin

মুশফিকের ১৫০, লিটনের ৫০এ বাংলাদেশের ৪০০

brs@admin

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত সেই সহকারী প্রক্টর গ্রেপ্তার

News Desk

৫৫ লাখ পরিবার পাবে ১৫ টাকা দরে চাল : খাদ্য উপদেষ্টা

News Desk

ইরানে বন্দুকযুদ্ধে পুলিশ সদস্য নিহত

News Desk