BRS TIMES
৩০ হাজার মজুরির দাবিতে ফের উত্তপ্ত নারায়ণগঞ্জ
অর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

৩০ হাজার মজুরির দাবিতে ফের উত্তপ্ত নারায়ণগঞ্জ

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

এর আগে বেলা তিনটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নারায়ণগঞ্জে মজুরি আন্দোলন: মাঠে পুলিশ-বিজিবি, জলকামান ও এপিসি

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জলকামান ও এপিসি নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়া হয়।

শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন, বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এদিকে সকালে পঞ্চবটি বিসিক শিল্পনগরী ও আদমজী ইপিজেডের কারখানাগুলোয় স্বাভাবিক কার্যক্রম চলছিল, শ্রমিকেরাও কাজে যোগ দিয়েছিলেন।

নারায়ণগঞ্জে মজুরি আন্দোলনের জেরে গতকাল সোমবারও লিংক রোড অবরোধ করেছিলেন শ্রমিকেরা, প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে বিকেলে অবরোধ তুলে নেওয়া হয়। শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সব কারখানায় রেশনিং চালু, ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন, নিহত শ্রমিকদের হত্যার বিচার এবং বিনা কারণে ছাঁটাই বন্ধ।

Related posts

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

brs@admin

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় : জামায়াত আমির

News Desk

বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত

brs@admin

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

News Desk

ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

News Desk