31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় : জামায়াত আমির

অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়। সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।

রোববার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এসব মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি দিনগুলোতে আমাদের সমাজজীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারও নয়। সরকার, রাজনৈতিক দলসমূহ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সকলকেই সমন্বিতভাবে এই দায়িত্ব নিতে হবে। অর্থাৎ, এ ধরনের স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন।

জামায়াত আমির বলেন, মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়। সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, এই ধরনের আচরণ সমাজজীবনে কেবল বিশৃঙ্খলা, বিষোদগার ও অনৈক্যের বীজ বপন করবে। তাই সকলের পক্ষেই সংযত, সাবধানী ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তাওফিক দেন। আমিন।
বিআরএসটি/এসএস

Related posts

নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না: ইসি মাছউদ

News Desk

৩ অক্টোবর স্বর্ণের দাম: কোন ক্যারেটে কত

News Desk

পাকিস্তানের সড়কে বোমা বিস্ফোরণ, নিহড ১০

News Desk

পারস্পরিক বৈশ্বিক আস্থা হুমকির মুখে: প্রফেসর ইউনূস

brs@admin

মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন

brs@admin

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না : পরিকল্পনা উপদেষ্টা

brs@admin
Translate »