26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদস্বাস্থ্য

হাসপাতালের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাতনামা (২৬) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে হাসপাতালের পেছনে থেকে অজ্ঞাত এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। লোকমুখে জানতে পারি নিহত ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ হতে হবে: সিইসি

News Desk

পুতিন একটা ‘পাগল’ বললেন ট্রাম্প

brs@admin

চট্টগ্রামে যুবলীগের ২ কর্মী গ্রেফতার

News Desk

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

brs@admin

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

News Desk

পদচ্যুত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

News Desk
Translate »