28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করলেন সেই সুখরঞ্জন বালি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগ দাখিল করেছেন জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি। আজ (২১ আগস্ট) আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর তিনি এ অভিযোগ দায়ের করেন।

সুখরঞ্জন বালি বলেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে চাপ দেয়া হয়। ২০১২ সালের ৫ নভেম্বর সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এলে সাদা পোশাকধারী পুলিশ মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়।

তিনি দাবি করেন, তাকে গুম করে রাখা হয় ২ মাস ১৭ দিন। পরে সীমান্ত পারাপার করে ভারতে পাঠিয়ে দেয়া হয় সুখরঞ্জন বালিকে। তখন ভারতে ৫ বছর জেলে ছিলেন তিনি।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশ গুপ্ত, সাবেক প্রসিকিউটর হায়দার আলীসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

News Desk

‘আগামী নির্বাচন নিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ মিথ্যা তথ্য ছড়াতে পারে’ ফয়েজ আহম্মদ

brs@admin

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে থেমে গেল ইসরাইলি বিমানবন্দরের প্রাণচাঞ্চল্য

News Desk

লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে ওঠা বিক্ষোভকারী গ্রেফতার

News Desk

লালমনিরহাট-৩ আসনে জমজমাট নির্বাচনী মাঠ

News Desk

ছয় জেলায় নতুন ডিসি

News Desk
Translate »