31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

কানে ইতিহাস গড়ল বাংলাদেশের ‘আলী’, পেল স্পেশাল মেনশন

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়ে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ ছুঁয়ে দিল নতুন এক গর্বের শিখর। শনিবার (২৪ মে) সন্ধ্যায় উৎসবের পর্দা নামার আগেই ঘোষণা এলো—বিশ্বসিনেমার মর্যাদাপূর্ণ এই আয়োজনে স্পেশাল মেনশন পেয়েছে ‘আলী’।

কান উৎসব কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে এই সুখবর। আর সেই মুহূর্তে সিনেমাপ্রেমী বাংলাদেশ যেন এক আবেগঘন উল্লাসে ভেসে গেছে।

মানবিক গল্পের সাহসী বয়ানে নির্মাতা আদনান আল রাজীব তুলে ধরেছেন এক কিশোর আলীর জীবনসংগ্রাম, সামাজিক সংকট আর প্রান্তিক বাস্তবতা। সূক্ষ্ম নির্মাণ আর আবেগময় পরিবেশনাই এনে দিল এই আন্তর্জাতিক স্বীকৃতি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ফ্রান্সসহ ১৫টি দেশের আহ্বান

News Desk

গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে বাংলাদেশকে যোগদানে চীনের আমন্ত্রণ

News Desk

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

brs@admin

মিথিলার পর সৃজিত মুখার্জির জীবনে এবার সুস্মিতা

News Desk

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

brs@admin

‘মব তৈরি করে যদি রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি’ : সারজিস

brs@admin
Translate »