26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

উপদেষ্টারা প্রটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন : রাশেদ

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকার নিজেদের সুরক্ষার স্বার্থে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়েছেন। সেখানে রাজনৈতিক নেতাদের কোনো কাজ নেই।
সোমবার ( ২২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ওই পোস্টে রাশেদ খান লেখেন, উপদেষ্টারা প্রটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন। স্বাভাবিকভাবেই সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করবে। হয়তো গালিগালাজ বা অপদস্ত করার মতো ঘটনাও ঘটতে পারে।
তিনি লেখেন, ইতোমধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ব্যানার নিয়ে নেমেছে। একইসঙ্গে আওয়ামী লীগও সেখানে রয়েছে। ফলে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে।
তিনি প্রশ্ন তুলেন, যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেতেন, তাহলে কি বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আসতেন? তারা না এলে পরিণতি কী হতো?
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনে করেন, সরকারের উপদেষ্টারা যতই বড় কথা বলুন না কেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতা ছাড়া তারা টিকে নেই। বরং বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরও বৈষম্য তৈরি করেছে।
স্ট্যাটাসের শেষে তিনি প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর সফল ও সার্থক হওয়ার কামনা করেন।

বিআরএসটি/এসএস

Related posts

যশোর-৫ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনে সমর্থকদের বিক্ষোভ

News Desk

ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

News Desk

‘আমি নির্দোষ, এখনও প্রেসিডেন্ট’ দাবি মাদুরোর

News Desk

নির্বাচন ঘিরে অনেকেই নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত : ব্যারিস্টার অসীম

News Desk

বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না : রুহুল কবির রিজভী

News Desk

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

News Desk
Translate »