26.8 C
Bangladesh
Tuesday, October 6, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

কস্তিয়ানতিনিভকা দখলের দাবি রাশিয়ার, জোরালোভাবে নাকচ করলো ইউক্রেন

ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কস্তিয়ানতিনিভকা শহরের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি দাবি চলছে। মস্কো শহরটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করলেও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির জেনারেল স্টাফ সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা এবং এটি তাদের আরেকটি প্রচারযুদ্ধ। তিনি বলেন, কস্তিয়ানতিনিভকা যদি সত্যিই রাশিয়ার নিয়ন্ত্রণে থাকত, তাহলে যুদ্ধের কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা করতে পুতিনের সেখানে তার সঙ্গে দেখা করতে কোনো বাধা থাকত না।

ইউক্রেনের জেনারেল স্টাফও জানিয়েছে, তাদের বাহিনী এখনো শহরের ভেতর এবং প্রবেশপথগুলোতে সফলভাবে প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করছে।

অন্যদিকে, ইউক্রেনের বক্তব্য প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জেলেনস্কির মন্তব্যকে বিদ্রূপ করে বলেন, কস্তিয়ানতিনিভকা ইতোমধ্যেই রাশিয়ার অংশ। একই সঙ্গে তিনি জেলেনস্কিকে মস্কোতে এসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগের আমন্ত্রণের কথাও স্মরণ করিয়ে দেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে এবং সেখানে অবশিষ্ট ইউক্রেনীয় প্রতিরোধ দমন করা হচ্ছে। পাশাপাশি নিহত ইউক্রেনীয় সেনাদের মরদেহ হস্তান্তরের জন্য সোমবার (৬ জুলাই) ছয় ঘণ্টার মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মস্কো।

এই প্রস্তাবের বিষয়ে জবাব দিতে ইউক্রেনকে রবিবার (৫ জুলাই) দুপুর ৯টা (জিএমটি) পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় প্রতিরক্ষা বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানতিনিভকা। সামরিক বিশ্লেষকদের মতে, শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে গেলে ওই অঞ্চলের ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হবে এবং উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সুযোগ আরও বাড়বে।

সূত্র: রয়টার্স

বিআরএসটি / জেডএইচআর

Related posts

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

News Desk

কমিশনের বৈঠকে না আসার কারণ জানালো জামায়াত

brs@admin

ইসিতে হিসাব জমা দিল গণঅধিকার পরিষদ

News Desk

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী

brs@admin

ভোলায় অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত

News Desk

অন্তর্বর্তী সরকারের চিন্তা করার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

News Desk
Translate »