26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

৬ বছর পর এশিয়ান আর্চারিতে সোনা জিতলো বাংলাদেশ

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। শুক্রবার (২০ জুন) রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন। এতে এশিয়ান আর্চারিতে ৬ বছর পর সোনা জিতলো বাংলাদেশ।

প্রথম সেটে ২৮ স্কোর করেন আলিফ। জাপানি আর্চার মিয়াতা গাকুতো করেন ২৭ স্কোর। তাতে আলিফ ২-০ সেট পয়েন্টে লিড পায়৷ দ্বিতীয় সেটে আলিফ ২৯ আর জাপানি আর্চার ২৮ করলে বাংলাদেশের সোনার সম্ভাবনা বাড়ে।

পরের দুই সেটের একটি জিতলে শেষ সেট প্রয়োজন হতো না। বাংলাদেশের আলিফ তৃতীয় ও চতুর্থ সেটে হেরে যান৷ মিয়াতার ২৮ ও ২৭ স্কোরের বিপরীতে আলিফ করেন ২৭ ও ২৬। ফলে ৪-৪ সেট পয়েন্টে সমতা আসে।

পঞ্চম ও শেষ সেট শিরোপা নির্ধারণীতে পরিণত হয়। আলিফ শেষ সেটে ৩০ এর মধ্যে ২৯ পয়েন্ট সংগ্রহ করেন। অন্যদিকে মিয়াতা ২৬ পয়েন্ট পেলে আলিফ শেষ সেট জেতেন৷ এতে ৬-৪ সেট পয়েন্টে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের সোনা নিশ্চিত হয়।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

অপপ্রচারের নিন্দা জানালো ছাত্রশিবির

News Desk

মেক্সিকোতে মাংসখেকো ‘স্ক্রুওয়ার্ম’ সংক্রমণ ৫৩ শতাংশ বৃদ্ধি

News Desk

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

News Desk

এইচএসসিতে বোর্ড সেরা বরিশাল জেলা

News Desk

৫ আগস্টের মধ্যেই ঘোষিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র: মাহফুজ আলম

News Desk

পে স্কেলের গেজেট প্রকাশে আর কতদিন, জানালেন কর্মকর্তারা

News Desk
Translate »