26.9 C
Bangladesh
Tuesday, October 6, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

জানাজায় খামেনির তিন ছেলে, অনুপস্থিত মোজতবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা আজ রোববার (৫ জুলাই) তেহরানে অনুষ্ঠিত হয়েছে।  এতে অংশ নিয়েছেন তার তিন ছেলে মোস্তফা হোসেইনি খামেনি, মাসউদ হোসেইনি খামেনি এবং মেইসাম হোসেইনি খামেনি।

তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মোসাল্লা কমপ্লেক্সে তারা বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নেন এবং শেষ শ্রদ্ধা জানান।

গত ফেব্রুয়ারির শেষ দিকে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এই প্রথমবারের মতো তার তিন ছেলেকে জনসমক্ষে দেখা গেল। তবে খামেনির মৃত্যুর পর ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণকারী মোজতবা খামেনি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

নতুন সর্বোচ্চ নেতার অনুপস্থিতি দেশি-বিদেশি গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে তিনি কেন অনুষ্ঠানে অংশ নেননি, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলর জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

News Desk

জাপানের প্রধানমন্ত্রীকে কী উপহার দিলেন মোদি?

News Desk

‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ : এনবিআর চেয়ারম্যান

brs@admin

বাছাইপর্ব ছাড়াই ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ, আফগানিস্তানের জয়ে নিশ্চিত টাইগারদের টিকিট

News Desk

জাবি ছাত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগে বাস আটক

News Desk

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের রায় আগামীকাল

brs@admin
Translate »