BRS TIMES
বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরানোর আশা আইনমন্ত্রীর
জাতীয়প্রচ্ছদশিরোনাম

বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরানোর আশা আইনমন্ত্রীর

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (৮ নভেম্বর) বিচারিক শুদ্ধাচার কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এই চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে বলে সরকার আশা করছে। তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে আইনগতভাবে যা যা করা দরকার, তা ইতিমধ্যে করা হয়েছে।

হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তিই ভরসা

কর্মশালায় বিচার বিভাগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগে অর্থনৈতিক দুর্নীতি যতটা না ক্ষতি করেছে, তার চেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। ত্রয়োদশ সংশোধনীকে তিনি বুদ্ধিবৃত্তিক দুর্নীতির সৃষ্টি বলে উল্লেখ করেন।

বিচারকদের সততা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জজের নামের সঙ্গে সৎ জজ কথাটি অতিরঞ্জন। জজের কাজটাই সততা রক্ষা করা।

যেসব বিচারকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথা জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন আইনমন্ত্রী।

বিচার বিভাগের ভূমিকা নিয়ে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যখন সালাহউদ্দিন আহমদ গুম হলেন, তখন বিচার বিভাগ তাঁর পাশে দাঁড়ায়নি।

কর্মশালায় বিচার বিভাগের শুদ্ধাচার প্রতিষ্ঠা, বিচারকদের জবাবদিহি নিশ্চিত করা এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী।

Related posts

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নন : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

ইয়েমেনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ১৪

News Desk

তিন দেশের ৩৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকার ছবি ‘উৎসব’

brs@admin

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন : প্রেস উইং

brs@admin

আত্মগোপনে থেকে ঋতুপর্ণার জন্য কবিতা লিখলেন ফেরদৌস

brs@admin

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

brs@admin