BRS TIMES
আগামীকাল ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সোফি
জাতীয়প্রচ্ছদশিরোনাম

আগামীকাল ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সোফি

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) ঢাকায় আসছেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি।

সোফি রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ভাই প্রিন্স এডওয়ার্ডের (ডিউক অব এডিনবরা) স্ত্রী। এই সফরের উদ্দেশ্য যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা এবং অংশীদারির বহুমুখী দিক তুলে ধরা।

রাজপরিবারের সোফির সফরসূচি

ঢাকায় পৌঁছানোর পর ডাচেস সোফিকে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও। সফরে নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে জানতে এবং শান্তি ও নিরাপত্তায় নারী অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন সোফি।

তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করে নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ অ্যাথলেটদের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণ প্রজন্মকে নিয়ে আয়োজিত বিশেষ উদযাপনেও যোগ দেবেন তিনি।

ঢাকার কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন ডাচেস সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।

কক্সবাজারের শরণার্থীশিবিরে বলপূর্বক বাস্তুচ্যুত নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য চলমান সুরক্ষা ও সহায়তা সেবা সম্পর্কেও বিস্তারিত জানবেন তিনি। শিবিরে নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশে চলমান কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন ডাচেস।

Related posts

‘আমি কখনো এনসিপিকে সমর্থন করব না’ সায়ান

brs@admin

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের প্রাণোচ্ছ্বাস

News Desk

মাইন বিস্ফোরণের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল মেহেরপুর

News Desk

ভোটের মাধ্যমেই অন্তুর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে জনগণ: খসরু

News Desk

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি : সিইসি

brs@admin

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

brs@admin