BRS TIMES
ওপার থেকে কলকাঠি নাড়ছে একটি মহল ‐ প্রধানমন্ত্রী
জাতীয়প্রচ্ছদশিরোনাম

ওপার থেকে কলকাঠি নাড়ছে একটি মহল ‐ প্রধানমন্ত্রী

শ্রমিকদের মজুরির দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে একটি মহল কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে এক পথসভায় তিনি এ কথা বলেন।

কারখানা রুখে দাঁড়ানোর আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, কোনো শ্রমজীবী মানুষ বা শ্রমিক ভাই-বোন কখনো নিজেদের শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন না। অথচ কিছু উচ্ছৃঙ্খল লোক বিভিন্ন কারখানায় গিয়ে ভাঙচুর চালাচ্ছে, যন্ত্রপাতি ও গাড়ি ধ্বংস করছে।

তাঁর অভিযোগ, গত ১৫-১৬ বছর যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছিল, গণঅভ্যুত্থানের মুখে তারাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন তারাই সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

কারখানায় হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শ্রমিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মিল-কলকারখানা ধ্বংস হলে দেশের অর্থনীতিই ধ্বংস হয়ে যাবে।

মজুরি প্রসঙ্গে তারেক রহমান বলেন, শ্রমিক ভাই-বোনদের মজুরি নিয়ে কিছু দাবি-দাওয়া রয়েছে, সরকার সে বিষয়ে অবগত। দাবিগুলো বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড কাজও শুরু করেছে।

তিনি আশ্বাস দেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে, যাতে শ্রমিক ভাই-বোনেরা ভালো থাকতে পারেন। তবে দাবির আড়ালে শিল্পকারখানা ধ্বংসের সুযোগ কাউকে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

Related posts

দাবি না মানলে ঢাকা ব্ল‌কেডের ঘোষণা ইউআইইউ শিক্ষার্থীদের

brs@admin

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ, পত্রিকা অফিসে আগুন

brs@admin

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk

বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপে জাতিসংঘের প্রশংসা

brs@admin

বিশ্বকাপের আগেই নিষিদ্ধ জোন্স

News Desk

রাজশাহীতে গ্রেপ্তার ২২

News Desk