25.1 C
Bangladesh
Thursday, August 6, 2026
BRS TIMES
বিদায় নিলেন হামজাদের কোচ ক্যাবরেরা
খেলাধূলা

বিদায় নিলেন হামজাদের কোচ ক্যাবরেরা

বিদায় নিলেন হামজাদের কোচ ক্যাবরেরা । টানা চার বছরেরও বেশি সময় বাংলাদেশের ফুটবলের সাথে থাকার পর অবশেষে শেষ হলো হাভিয়ের কাবরেরা অধ্যায়। গত ৩০ এপ্রিল এই স্প্যানিশ কোচের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। বাফুফে তার সঙ্গে আর চুক্তি নবায়ন না করায় আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে হচ্ছে তাকে।

কাবরেরার পরিবর্তে নতুন কোচের সন্ধানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানেও আবেদন করেছিলেন এই স্প্যানিশ কোচ। তবে প্রাথমিক বাছাইয়েই বাদ পড়েছেন তিনি। তাই বাংলাদেশ অধ্যায় শেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন কাবরেরা।

২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া ৪১ বছর বয়সী এই কোচ বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে লম্বা সময় প্রধান কোচের দায়িত্ব পালন করার রেকর্ড গড়েছেন।

কাবরেরার কোচিংয়ে বাংলাদেশ মোট ৩৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় ও ড্র সমান ১০টি করে, আর হার ১৯টি ম্যাচে। তার অধীনেই দীর্ঘ ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। দুই দশকেরও বেশি সময় পর ভারতকে হারানোর গৌরবও অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা।

এসব নিয়ে গর্বিত কাবরেরা। বিদায় বেলায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার পথচলা শেষ হলো। চার বছর ও চার মাস পর, জাতীয় দলের প্রধান কোচ হিসেবে যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম, আমি এমন অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি, যার প্রতিটি মুহূর্ত সার্থক ছিল।’

ভরা গ্যালারির সামনে ম্যাচ জেতার স্মৃতি রোমন্থন করে কাবরেরা বলেন, ‘আমরা মাঠে ও মাঠের বাইরে অনেক লম্বা পথ চলেছি। হাজারো ভক্তের সামনে খেলা থেকে শুরু করে দর্শকে ঠাসা স্টেডিয়ামগুলোতে অবিস্মরণীয় রাত, এমন সব মুহূর্ত তৈরি হয়েছে যেগুলো সবসময় বাংলাদেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’

কাবরেরার মতে, তিনি শুধু ফল দেননি, বরং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত গড়ে দিয়ে যাচ্ছেন। তার সময়ে ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের জাতীয় দলে অভিষেক হয়েছে। এ নিয়ে তিনি বলেন, আমি গর্বিত যে আমরা এশিয়ার অন্যতম তরুণ একটি জাতীয় দল তৈরি করতে পেরেছি। এই তরুণরাই ভবিষ্যতের ফুটবলের শক্ত ভিত

Related posts

টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা, কঠিন গ্রুপে বাংলাদেশ

News Desk

লাহোরের মাটিতে পা রাখল টাইগারদের প্রথম বহর

brs@admin

এশিয়ান কাপে নিজেদের সেরাটা দিতে চান মনিকা চাকমারা

News Desk

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন প্যাট কামিন্স

News Desk

শ্রীলঙ্কার বিপক্ষে জয়, ফাইনাল খেলছে বাংলাদেশ!

News Desk

বাংলাদেশকে ১৮৩ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

Durjoy Das
Translate »