25.1 C
Bangladesh
Thursday, August 6, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৫০ হাজার ডলার

যুক্তরাষ্ট্রে এবার এক ব্যতিক্রমধর্মী চাকরির সুযোগ ঘোষণা করা হয়েছে, যেখানে একজনকে শুধু বিশ্বকাপ ফুটবলের সবগুলো ম্যাচ দেখার জন্যই প্রায় ৫০ হাজার ডলার পারিশ্রমিক দেওয়া হবে!

এই উদ্যোগ নিয়েছে ফক্স স্পোর্টস এবং চাকরি বিষয়ক ওয়েবসাইট ইনডিড। তারা একজন ‘বিশ্বকাপ প্রধান দর্শক’ নিয়োগ দেবে, যাকে তারা এ গ্রীষ্মের সেরা চাকরি হিসেবে উল্লেখ করছে।

নির্বাচিত ব্যক্তিকে নিউইয়র্ক শহরের ব্যস্ত এলাকা টাইম স্কয়ারে একটি বিশেষভাবে তৈরি কাচের ঘরের ভেতরে বসে বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচ দেখতে হবে।

এই ব্যক্তি বিশ্বকাপের আনুষ্ঠানিক সম্প্রচার মাধ্যম ফক্স ওয়ানে প্রতিটি ম্যাচের প্রতিটি মুহূর্ত দেখবেন এবং একই সঙ্গে সামাজিক মাধ্যমে নিয়মিত পোস্ট করে প্রতিটি ম্যাচকে সরাসরি দর্শক অংশগ্রহণমূলক অনুষ্ঠানে পরিণত করবেন। এতে প্রতিদিন হাজারো পর্যটক ও পথচারী অংশ নিতে পারবেন।

প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এটি হবে বাজারের সবচেয়ে আকর্ষণীয় গ্রীষ্মকালীন চাকরি, তবে এই সুযোগ পাবেন এমন একজন, যিনি জীবনের একবারের এই বিশেষ দায়িত্ব নিতে প্রস্তুত।

আগ্রহীরা আবেদন করতে পারবেন ইনডিডের মাধ্যমে। নির্বাচিত ব্যক্তির নাম ঘোষণা করা হবে ৬ জুন, বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের বেসবল ম্যাচের সরাসরি সম্প্রচারের সময়।

উল্লেখ্য, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ ফুটবল আসর এবার অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবে ৪৮টি দল। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

স্পোর্টস ডেস্ক/আরএন

Related posts

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, মৃত্যুর খবর গুজব

News Desk

সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ

News Desk

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

brs@admin

brs@admin

ইসরায়েল-যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

brs@admin

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

brs@admin
Translate »