27.6 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
সুন্দরবনে পর্যটক রিসোর্টে হামলার চেষ্টা, দুজন আটক
সারাদেশ

সুন্দরবনে পর্যটক রিসোর্টে হামলার চেষ্টা, দুজন আটক

সুন্দরবনে পর্যটক রিসোর্টে হামলার চেষ্টা, দুজন আটক । সুন্দরবনের একটি পর্যটন রিসোর্টে হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ৫ মে সকালে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

 

তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, ৪ মে ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানার ঢাংমারী খালসংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে একদল দুষ্কৃতিকারী হামলা ও লুটপাটের উদ্দেশ্যে জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাটি কোস্ট গার্ডকে জানানো হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির পর একই দিন বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানে ঢাংমারী খালসংলগ্ন এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামের দুজনকে আটক করা হয়। তারা উভয়েই দাকোপ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় কোস্ট গার্ড।
আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Related posts

নবীন প্রবীনদের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে সাতক্ষীরা – জেলা প্রশাসক 

News Desk

পদ্মা সেতুর সঙ্গে যুক্ত হতে পারে ভোলা, খুলতে পারে নতুন সম্ভাবনার দুয়ার

News Desk

জুয়ার আসর থেকে বিএনপির সভাপতিসহ আটক ৩৫

News Desk

বাকের মজুমদারকে সমর্থন, সরে দাঁড়ালেন জিএস প্রার্থী  মাহিন

News Desk

দুর্যোগপূর্ণ আবহাওয়া : ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ ‎

News Desk

সুনামগঞ্জে ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ

News Desk
Translate »