28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

রাজধানীতে নোয়াখালীর পৌর আ.লীগ সভাপতি গ্রেফতার

নোয়াখালী পৌর আওয়ামী লীগ শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি বলেন, ঢাকায় ডিবি পুলিশের একটি দল আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করেছে। সুধারাম থানায় তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা রয়েছে।

এর আগে, রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার এলাকায় দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের একটি দল পিন্টুকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত পিন্টু্র বাড়ি নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকায়। খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

এশিয়ায় খেলাপি ঋণে শীর্ষে বাংলাদেশ; এডিবির প্রতিবেদন

News Desk

শাহবাগ মোড়ে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ

News Desk

বিদেশে পোস্টাল ব্যালটে পরিবর্তন নয়, দেশে পরিবর্তনের চিন্তা: ইসি মাছউদ

News Desk

গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান

News Desk

জাতীয় কবি কাজী নজরুলের নামে হবে নতুন হল : ঢাবি উপাচার্য

brs@admin

রোহিঙ্গাদের পুনর্বাসনে সহায়তা করবে চীন

brs@admin
Translate »