27.6 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা ডা. আ. লতিফ আর নেই

বীর মুক্তিযোদ্ধা ডা. আ. লতিফ আর নেই। বীর মুক্তিযোদ্ধা ডা. আ. লতিফ বার্ধক্যজনিত কারণে গত ২ মে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি দুই স্ত্রী, পাঁচ মেয়ে, চার ছেলে এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তিনি ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক ও মুক্তিযোদ্ধা। পল্লী চিকিৎসক ও ভূমি সার্ভেয়ার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। মোংলা পৌরসভার প্রথম সাবেক কাউন্সিলরদের একজন হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজসেবামূলক নানা কাজে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

ডা. লতিফ ছিলেন মোংলা খানজাহান আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, মোংলা টি এ ফারুক সরকারি কলেজের পরিচালনা বোর্ডের সহ-সভাপতি এবং মোংলা আলিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য। এছাড়া মোংলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

এলাকায় তিনি একজন প্রবীণ ও পরিচিত মুখ ছিলেন।
আজ বেলা ২টায় তাঁকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে মোংলা সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশ প্রশাসন। জানাজা নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, জনপ্রতিনিধি এবং স্থানীয় ধর্মীয় নেতারা অংশ নেন। জানাজা পরিচালনা করেন মোংলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন।

Related posts

কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক

News Desk

২৩ সেপ্টেম্বর ছুটি কেন, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

News Desk

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

News Desk

১০ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট চলছে

brs@admin

সারাদেশে আরও ১৬০২ জন গ্রেফতার

News Desk

র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই

brs@admin
Translate »