34.5 C
Bangladesh
Tuesday, August 11, 2026
BRS TIMES
কাঠালিয়ায় অসহায়দের মাঝে হুইলচেয়ার সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ
গণমাধ্যমপ্রচ্ছদশিরোনামসারাদেশ

অসহায়দের সহায়তায় এগিয়ে এলো কাঠালিয়া প্রেসক্লাব

মানবিক উদ্যোগ নিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, দরিদ্র পরিবার এবং এতিমখানা ও হাফেজি মাদ্রাসার পাশে দাঁড়িয়েছে কাঠালিয়া প্রেসক্লাব। সংগঠনটির উদ্যোগে হুইলচেয়ার, ঢেউটিন, সেলাই মেশিন ও বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান।

অনুষ্ঠানে চারজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে হুইলচেয়ার দেওয়া হয়। এছাড়া আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে একজন নারীকে দেওয়া হয় একটি সেলাই মেশিন।

চিংড়াখালী দরবার শরিফের এতিমখানা ও হাফেজি মাদ্রাসার জন্য চারটি বৈদ্যুতিক পাখা এবং দুই ব্যক্তিকে তিন বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আত্মনির্ভরশীল করে তুলতে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Related posts

রিমান্ড শেষে কারাগারে তৌহিদ আফ্রিদি

News Desk

নির্বাচনকে ঘিরে বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

News Desk

ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ

News Desk

‘এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন’

News Desk

সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: ড. ইউনূস

News Desk

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৫০০

News Desk
Translate »