29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

কলারোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভানেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রইসউদ্দীন, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর, কলারোয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তামিম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।

এছাড়াও উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

কঙ্গোতে এক দিনের ব্যবধানে নৌ-দুর্ঘটনায় নিহত ১৯৩

News Desk

শ্রীলঙ্কার বিপক্ষে জয়, ফাইনাল খেলছে বাংলাদেশ!

News Desk

হাসনাতের পোস্টের জবাবে দুদক’র বিবৃতি

brs@admin

জামায়াত কেয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর

News Desk

১২ লাখ টাকা দাবি করে হিরো আলমের বিরুদ্ধে মামলা করলেন রিয়ামণি

brs@admin

সৌদি আরবে অবৈধভাবে মাছ ধরায় এক বাংলাদেশি আটক

News Desk
Translate »