31.9 C
Bangladesh
Friday, October 2, 2026
BRS TIMES
গণমাধ্যমপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলার লালমোহনে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

এদিন জাতীয় সাংবাদিক সংস্থার লালমোহন উপজেলা শাখার সভাপতি শাহীন কুতুবের সভাপতিত্বে ও দৈনিক জনকণ্ঠের লালমোহন প্রতিনিধি জাহিদ দুলালের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার প্রতিনিধি শাহীন আলম মাকসুদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ইউসুফ আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালাম সেন্টু, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান পারভেজ, মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু।

সভায় দেশ-জনতার স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকা এবং সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রনয়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

পরে দেশ-জনতা ও সাংবাদিকদের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা দৈনিক মাতৃজগত প্রতিনিধি মাও. নেছারউদ্দিন।

অনুষ্ঠানে আজকের ভোলা প্রতিনিধি নুরুল আমিন, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মনজুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক আল আমিন, সদস্য মুসফিক হাওলাদার, রূপালী বাংলাদেশ প্রতিনিধি ইব্রাহিম আকাশ, ওমর রায়হান অন্তরসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

Related posts

তালহা স্বীকৃতি দেননি, প্রেগন্যান্ট শুনেই তালাক দিয়ে দেন : হ্যাপি

brs@admin

‘গোপনে বিয়ে’র খবরে ক্ষিপ্ত পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

News Desk

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

News Desk

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

News Desk

গাজীপুরে সাংবাদিক হত্যায় গ্রেপ্তার ৭ জন

brs@admin

পশ্চিম উপকূলে ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ আক্রমণ

News Desk
Translate »