BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

২১ মে পর্যন্ত চলবে টিসিবির ট্রাকসেল, প্রতি ট্রাকে সুবিধা পাবেন ৪০০ জন

কুরবানির ঈদ উপলক্ষে আজ সোমবার থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২১ মে পর্যন্ত ১০ দিন এই কার্যক্রম চলবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ট্রাকসেলের’ মাধ্যমে প্রায় দুই কোটি ৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। যেকোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। প্রতিদিন সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে। ১০ দিন (শুক্রবার ব্যতীত) প্রতিটি ট্রাক থেকে চিনি ও মসুর ডালসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন ৪০০ জন।

ঈদ উপলক্ষে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে চলতি মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। কার্ডধারী পরিবারের কাছে প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

একজন ভোক্তা ১৩০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল; ৮০ টাকা দরে ১ কেজি চিনি ও ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

শাড়ি পরতেই ৫ ঘণ্টা সময় নেন ক্যাটরিনা!

brs@admin

হবিগঞ্জে মাদকসহ দুইজন গ্রেপ্তার

News Desk

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা

News Desk

উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

News Desk

ভেঙে ফেলা হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বর

News Desk

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে ভুটানের আগ্রহ

News Desk
Translate »