26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বাগেরহাটে সুধী সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি : গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাগেরহাটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে খানজাহান আলী মাজার মাঠে জেলা প্রশাসন বাগেরহাটের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য ও ভুমি মন্ত্রলালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মো. বাতেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার পুলিশ সুপার মোহম্মদ হাছান চৌধরী (বিপিএম),জেলা নির্বাচন অফিসার মুহম্মদ আবুআনছার, জেলা তথ্য
অফিসার মঈনুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিআরএসটি/এসএস

Related posts

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষ তিনজন নিহত

News Desk

আজ চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়

News Desk

বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ

News Desk

বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে, বাংলাদেশি টাকায় ভরি প্রায় ২ লাখ ৬ হাজার

News Desk

খালেদা জিয়ার জন্মদিন: কেক না কাটার নির্দেশ বিএনপির

News Desk

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

News Desk
Translate »