BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

এক কোটির অধিক নতুন সদস্য সংগ্রহে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

এক কোটির অধিক নতুস সদস্য সংগ্রহে দুই মাসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৫ মে থেকে শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার (৮ মে) প্রাথমিক সদস্য নবায়ন সংক্রান্ত কমিটির বৈঠকের পর রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা জানান।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এবার শুধুমাত্র নবায়ন নয়, আমাদের কাজ শুরু হবে আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত। দুই মাস এটি চলবে সেটা হচ্ছে নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দ্রুত গতিতে দেশব্যাপী আমাদের যে টার্গেট, আমরা টার্গেট করেছি প্রায় এক কোটির অধিক এবার প্রাথমিক সদস্য করব ইনশাল্লাহ।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ইরাকের বসরায় বিদ্যুৎকেন্দ্রে আগুনে নিহত ৪ ‐ আহত ৩০

rahman himel

‘স্বৈরশাসক’ ট্রাম্পের অপসারণের দাবিতে উত্তাল ওয়াশিংটন

News Desk

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সমর্থন অব্যাহত থাকবে : নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত

brs@admin

ত্রাণ উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে : শিক্ষা উপদেষ্টা

News Desk

গাজা ঘুরে বিবিসি সাংবাদিকের মর্মস্পর্শী বর্ণনা

brs@admin