32.4 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর
বিনোদন

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর । অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মাদক মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার (৯ মার্চ) ঢাকার আদালত এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ৩ মার্চ ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন ধার্য করেছিলেন। নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত আসিফ আকবরকে খালাস দেন।
মামলার শুনানিতে সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেন। আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের সময় আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়েছিল।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার আদালতে সাক্ষ্য দেন। অভিযোগপত্রে থাকা মোট ৯ জন সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করা হয়। সে সময় তার অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।
লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৮ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার।
তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর সিআইডির তদন্ত কর্মকর্তা এসআই জামাল হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র দাখিলের প্রায় পাঁচ বছর পর, ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত অভিযোগ গঠন করে আসিফ আকবরের বিচার শুরুর আদেশ দেন।

Related posts

শ্রীলঙ্কার সুইমিংপুলে মিমের একান্ত সময়

brs@admin

‘দম’ দেখে মুগ্ধ শিহাব শাহীন, বললেন অবশ্যই দেখার মতো সিনেমা

Durjoy Das

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—শাবনূরের রহস্যময় বার্তা

News Desk

শিকড়ের টানে জাইমা, মুগ্ধ তানজিন তিশা

News Desk

শাকিব খানকে নিয়ে মন্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দিলেন জাহিদ হাসান

brs@admin

কানাই দাস বাউলের প্রয়াণে শোকের ছায়া

Durjoy Das
Translate »