BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

নরসিংদীতে অস্ত্র ও মাদকসহ ৭ জন গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ গ্রেপ্তারকৃতদের শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার ভোররাত ৩টার দিকে উপজেলার কারারচর ও জাঙ্গাইলা এলাকায় লেফটেন্যান্ট কর্নেল শামীম রহমান, পিএসসি (৯ সিগন্যাল ব্যাটালিয়ন)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন— শিবপুর উপজেলার কারারচর এলাকার মো. মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা (৭০), জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী শম্পা (২৪), জাঙ্গাইলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭), আওয়ালের স্ত্রী শামসু নাহার (৫০), মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ১টি আগ্নেয়াস্ত্র (২টি কার্তুজসহ), পিস্তলের ৩টি ম্যাগাজিন, ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, মোবাইল ফোন ১৭টি (১৩টি স্মার্টফোন, ৪টি বাটন), ২টি সামুরাই, ৬টি ফেনসিডিল, ৯টি বিদেশি মদের বোতল, ২টি নকল পিস্তল, ২টি রামদা ও ১টি ল্যাপটপ।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আমাদের অপারেশন অব্যাহত রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

হজপালনে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু

brs@admin

হাসমতউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ালেন মিরাজ

News Desk

নাগরপুরে কোনড়া বিল থেকে লাশ উদ্ধার

News Desk

তুরস্কের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান

News Desk

বিদেশ নয় ‐ দেশের হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী

rahman himel

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

brs@admin