BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

ছাগলকাণ্ড: মতিউর ও তার স্ত্রী রিমান্ডে

ছাগলকাণ্ডে আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুর্নীতির মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে, গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের তিন দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।
এ দিন তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর বেলা ২টা ৩৫ মিনিটের দিকে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান লিটন রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি ফারজানা রহমানের নামে ২ কোটি ৪৫ লাখ তথ্য গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে। মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

থেমে গেল দীপ্তি রাজবংশীর সুরের যাত্রা ‐ লোকসংগীতের ভুবনে শোক

rahman himel

বিজয় দিবসে সড়কে প্রাণ ঝরলো ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার

News Desk

জাতীয় পরিবেশ পদক পাওয়ায় ঢাবির প্রো-ভিসিকে বিশেষ সম্মাননা

News Desk

নতুন যুদ্ধের আশঙ্কা ‐ ইরানে হামলা নিয়ে বিভক্ত ওয়াশিংটন

rahman himel

১১৪ বছর পর নিলামে উঠছে টাইটানিকের বিমার নথি

rahman himel

ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ হুতি, প্রতিশোধের হুমকি

News Desk