29.6 C
Bangladesh
বুধবার, জুন ৩, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

বিজয় দিবসে সড়কে প্রাণ ঝরলো ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার

মহান বিজয় দিবসে কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুরের পীরগাছা থানার মৃত নূর মোহাম্মদের ছেলে ওসি মো. মোজাহারুল ইসলাম (৫৩) ও রাজশাহীর তানোর থানার কসিমদ্দিনের ছেলে এএসআই মো. কয়েজ উদ্দিন (৫০)। তারা উভয়েই পাবনার ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান বলেন, নিহত পুলিশ সদস্যদের মরদেহ কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা নিয়ে গেছে। গতকালই ওসি মোজহারুল ইসলাম ঈশ্বরদী থানায় যোগদান করেছে। আইনে প্রক্রিয়া শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

কুষ্টিয়া চৌড়হাস থানার ওসি আবু ওবায়েদ বলেন, ঈশ্বরদী জোনের দুজন ডিএসবি কর্মকর্তা লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে ইউটার্ন নেওয়ার জন্য এসেছিলেন। একই দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে মোটরসাইকেলকে চাপা দিলে দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। কাভার্ডভ্যান চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

বসন্তের আগমনে সেজেছে সুনামগঞ্জের শিমুলবাগান

News Desk

খালেদা জিয়ার জন্মদিন পালনে বিএনপির কর্মসূচি ঘোষণা

News Desk

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৩ জন নিহত

brs@admin

ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প

News Desk

৩২টি চলচ্চিত্রের জন্য ৯ কোটি টাকা সরকারি অনুদান

brs@admin

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ

brs@admin
Translate »