32.4 C
Bangladesh
Thursday, July 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল

সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) নামে একটি ফেইক বা এআই জেনারেটেড অডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এটি একটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা অন্যভাবে সৃষ্ট বিকৃত কণ্ঠ। একজন সচেতন মানুষ যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চিনেন, তিনি বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়।

‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ বিভিন্ন ফেইক ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের ভুয়া অডিও রেকর্ডটিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ অফিসারকে নির্দেশনা দিতে শোনা যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনা সাধারণ জনগণের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে- যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি। এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জনগণ প্রকৃত সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড তৈরির বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ভুয়া অডিও রেকর্ড বা ভুয়া কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ট্যাংকার বিস্ফোরণে ২৫জন নিহত

News Desk

হাঁড়ি ভর্তি ব্রিটিশ ধাতব মুদ্রা উদ্ধার

News Desk

আহমেদীয়া ফাইন্যান্সের ৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

News Desk

নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র করে মাঠ ছেড়েছে ইরান

brs@admin

জায়েদ খানের নতুন অধ্যায় শুরু, প্রথম সঙ্গী তানজিন তিশা

brs@admin

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

brs@admin
Translate »