BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

আজ আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকেল ৫টায় এ বৈঠক শুরু হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে।
এর আগে, গত রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তবে বৈঠক হলেও জাতীয় নির্বাচন ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কাটেনি। বিএনপি, জামায়াত ও এনসিপি তাদের আগের অবস্থানই তুলে ধরেছে।
বিআরএসটি/এসএস

Related posts

বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধে নানা কর্মসূচি পালিত

rahman himel

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হলো ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’

brs@admin

লালমোহনে যুবদলের কার্যলয় উদ্বোধন

News Desk

সৌদি আরব থেকে ফিরেছেন ২০,৫০০ জন বাংলাদেশি

brs@admin

‘বাবরি মসজিদ’ নির্মাণে দানবাক্সে পড়লো পৌনে ২ কোটি টাকা

News Desk

সুবিধা দিয়েও কমছে না খেলাপি ঋণের বোঝা

rahman himel