26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

লালমোহনে যুবদলের কার্যলয় উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (বিএনপি) ভোলার লালমোহন পৌর শাখার প্রধান কার্যলয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার পর লালমোহন পৌর বালুর মাঠে প্রধান অতিথি হিসেবে যুবদলের প্রধান কার্যলয় উদ্বোধন করেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো।

এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভা যুবদলের সভাপতি জাকির ইমরানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিস সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সোহেল আজিজ শাহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট ফিরোজ আহমেদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার প্রমুখ।

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওর্য়াড ভিত্তিক পৌর যুবদলের নির্বাচনী প্রচার প্রচারণার দায়িত্ব থাকা কেন্দ্র সমন্বয়কদের লিস্ট বিতরণ করা হয়।
পরে বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মোল্লা জামে মসজিদের ইমাম মুফতি খালেদ। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভা যুবদলের ১২ টি ওর্য়াডের যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

পিরোজপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দিনের কর্ম বিরতি‎ ‎

News Desk

টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির

News Desk

পদ্মা রিপন স্মৃতি ক্রিকেট দলের জার্সি উম্মোচন

brs@admin

লন্ডনে সাদামাটা জীবন যাপনে প্রশংসায় তারেক রহমান

News Desk

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

News Desk

রংপুরে ২৮ জন গ্রেফতার

News Desk
Translate »