28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ওদের জন্মই তো ভুল, ওরা মওদুদীবাদী : জামায়াত প্রসঙ্গে হাবিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ওরা (জামায়াত) তো বারবার পরাজিত হয়েছে। ওদের জন্ম থেকেই সিদ্ধান্ত ভুল, ওদের জন্মই তো ভুল। ওরা মওদুদীবাদী, ওরা ইসলামিক দল-ই না।

বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এসব বলেন হাবিবুর রহমান হাবিব। “জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা” শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল-বিসিআরসি।

হাবিবুর রহমান হাবিব আরও বলেন, জামায়াতে ইসলামী যদি নির্বাচন বানচালের পায়তারা করে তাহলে, বাংলাদেশের মানুষ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে। জামায়াতে ইসলামী ৭১-এ এক পাকিস্তান বহাল তবিয়তে রাখতে যেমন ব্যর্থ হয়েছে, তেমনই অন্যদের নিয়ে নির্বাচন বানচালের যে পায়তারা তারা করছে তাতেও ব্যর্থ হবে।এক মেয়ের কথা আমার ভালো লেগেছে- আওয়ামী লীগকে উৎখাত করেছি বলে যে রাজাকাররা তাদের যায়গা দখল করবে, এমনটা হতে দেয়া হবে না।
বিআরএসটি/এসএস

Related posts

স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

News Desk

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলায় বিশ্বব্যাপী বেড়েছে তেলের দাম

brs@admin

শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা

brs@admin

স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেপ্তার

News Desk

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

brs@admin

‘এক টাকা ঘুষ খেলেও ফাঁসি দেয়া হবে’ : ধর্ম উপদেষ্টা

News Desk
Translate »