BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

অবৈধ নির্বাচনে জড়িতরাও কি লটারিতে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে ফারুক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন লটারির মাধ্যমে এসপি ওসি বদলাবেন। আমার প্রশ্ন : ১১-১২ মাসে যারা আওয়ামী এসপি, যারা ১৪, ১৮, ২৪ এর নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল, তারাও কেউ কেউ এখনও পুলিশের কর্মকর্তা। যারা হত্যায় গুলি চালাবের নির্দেশ দিয়েছে, সেসব প্রেতাত্মারা এখনও আছে। আপনি (স্বরাষ্ট্র উপদেষ্টা) যেই লটারি দিবেন, সেই লটারিতে অতীতের অবৈধ নির্বাচনে জড়িত পুলিশ কর্মকর্তাদের নামও কি থাকবে?

বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। “জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা” শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল-বিসিআরসি।

স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে জয়নুল আবদিন ফারুক আরও বলেন, দয়া করে এদের নাম লটারিতে এনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করা ঠিক হবেনা।
বিআরএসটি/এসএস

Related posts

নির্বাচন সামনে রেখে তথ্য সেল গঠন করা হবে’ : তথ্য সচিব

News Desk

ফের ভারত থেকে পুশইন, পাটগ্রাম সীমান্তে আটক ২০

brs@admin

‘র’-এর এজেন্ট ছিলেন বাঁধন, যা জানালেন অভিনেত্রী

brs@admin

পুতিনকে ‘বন্ধু’ ডেকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বার্তা মোদির

News Desk

চীন সফরে জয়শঙ্কর, উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

News Desk

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নাজাহর রহস্যময় মৃত্যু

brs@admin
Translate »