26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

দেশ ও জাতির প্রয়োজনে বৈরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি : মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দেশ ও জাতির প্রয়োজনে যে কোনো বৈরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ কেন্দ্র বাইতুল ইজ্জতে ১০৩তম রিক্রুট ব্যাচের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশ রক্ষায় প্রয়োজনে বিজিবি সদস্যরা জীবন দেবে, এক ইঞ্চি মাটিও ছাড় দেবেনা বলে মন্তব্য করেন তিনি। বলেন, প্রতিপক্ষ বাহিনীর সাথে কোনো ধরণের নমনীয় আচরণ করবে না বিজিবি। এসময় সীমান্তে চোরাচালান বন্ধে সৈনিকদের সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এর আগে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মহাপরিচালক। এ সময় বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

শেখ রেহানা, জয়, পুতুল ও ববির জমি জব্দের আদেশ

brs@admin

নেশন্স লিগ, পেনাল্টি মিসের পর রোনালদোর গোল, জার্মানি-ফ্রান্স-স্পেনের রোমাঞ্চকর জয়

brs@admin

তিন দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

News Desk

আলোচিত সেই বন কর্মকর্তা বরখাস্ত

News Desk

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

News Desk

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের অপেক্ষায় প্রধান উপদেষ্টা

brs@admin
Translate »