29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে থাকবে ৭ দফা দাবি মাহবুব জুবায়ের

সাত দফা দাবিতে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এ সমাবেশ বাস্তবায়নে আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের ৫ সদস্যের প্রতিনিধি দল।

বৈঠক শেষে জামায়াত নেতা বলেন, রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এতে অংশ নেবেন ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী। ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সেক্রেটারি আবদুস সাত্তার সুমন।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক

News Desk

রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

News Desk

নির্বাচন থেকে সরে দাঁড়াতে বুলবুলকে হুমকি, গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

News Desk

জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি : আলী রীয়াজ আশাবাদ

News Desk

বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

News Desk

হারানো অস্ত্র উদ্ধারে মিলবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk
Translate »